মালদা

সামান্য বচসাকে কেন্দ্র করে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর

সামান্য ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর।চাঞ্চল্যকর এই ঘটনাটি   ঘটেছে মালদার কালিয়াচক থানার অর্ন্তগত মোথাবাড়ি ফাঁড়ির বাঙিটোলা এলাকায়। আহত স্ত্রী সুজাতা মন্ডল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

           পরিবার সূত্রে জানা যায়, সুজাতা মন্ডল আশাকর্মীর কাজ করেন। তার স্বামী প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। মাঝেমধ্যেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত। এদিনও সকালে স্বামীর মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়। এরপর সুজাতা মিটিংএ যোগ দিতে বাড়ি থেকে বেড়িয়ে যায়। মিটিং শেষ করে বাড়ি ফিরছিল সুজাতা সেই সময় স্বামী বিষ্ণুগোপাল মন্ডল তার পথ আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করে। ঘটনায় স্থানীয় গ্রামবাসীরা আসতেই অভিযুক্ত পালিয়ে যায়। তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাঙিটোলা চিকিৎসাকেন্দ্রে। তার মাথায় গুরুত্বর আঘাত থাকায় তাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্তে নেমেছে কালিয়চক থানার অর্ন্তগত মোথাবাড়ি ফাঁড়ির পুলিশ।